ফল ও বীজ বিস্তরন
![]() |
ফল ও বীজের বিস্তরনের গুরুত্ব |
ফল ও বীজ বিস্তরনের প্রক্রিয়া
উদ্ভিদের বংশ রক্ষা ও বংশবৃদ্বির জন্য ফল ও বীজের বিস্তরন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ন ।নিম্নলিখিত প্রক্রিয়া গুলোর মাধ্যমে ফল ও বীজের বিস্তরন ঘটে থাকে ।
১. বাতাস ২. পানি ৩. স্ফুটন কম্পন ৪. প্রানী ৫. পাখি ।
১. বাতাসে উড়ে বিস্তরন
অনেক গাছের ফল ও বীজ বাতাসে উড়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে । এ ধরনের ফল বা বীজ গুলো সাধারনত হালকা , ক্ষুদ্র এবং নানা প্রকার উপাঙ্গ বিশিষ্ট হয় । ফলে এদেরকে সহজেই বাতাস এখান থেকে ওখানে নিয়ে যেতে পারে । শালের ফলে পাখনা থাকে , সূর্যমূখী ফলে প্যাপাস থাকে , ছাগলবটির ফলে সূত্রময় লম্বা গর্ভদন্ড থাকে । মেহগনি ও সজিনা বীজে চ্যাপটা উপাঙ্গ থাকে আকন্দ ও ছাতিমের বীজ আশযুক্ত থাকে তাই এদের ফল বা বীজ সহজেই বাতাসে উড়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারে ।
২. পানিতে ভেসে বিস্তরন
শাপলা , পদ্ম এমনকি নারিকেলও পানিতে ভেসে ভেসে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে । এদের ফল বা বীজগুলো সাধারনত তন্তুময়স্তর বা স্পন্জিটিস্যু দিয়ে আবৃত থাকে , তাই সহজেই পানিতে ভেসে বেড়াতে পারে ।
৩. স্ফুটন কম্পনের সাহায্যে বিস্তরন
কিছু কিছু ফল আছে যা ফেটে যাবার সময় কম্পনের সৃষ্টি করে ।সে কাপনের ফলে বীজ গুলো বেশ দূরে ছড়িয়ে পড়ে । রেডি দোপাটি , মটরশুটি এ জাতীয় ফল ।
৪. প্রানীর গায়ে লেগে বিস্তরন
কিছু কিছু উদ্ভিদের ফল প্রানীর গায়ে লেগে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে । প্রেম কাটা , আপাং পূনর্নভা , চিতা , খাগড়া ইত্যাদি ফল বিভিন্ন পশুর গায়ে এমন কি মানুষের গায়ে লেগে স্থানান্তরিত হয় ।
৫. পাখির সাহয্যে বিস্তরন
কিছু কিছু ফল পাখি ঠোঠে করে অনেক দূরে নিয়ে যায় ।লিচু এ জাতীয় ফল । কিছু কিছু ফল পাখি খেয়ে থাকে কিন্তু হজম হয় না । এসব বীজ মলের সাথে বেরিয়ে আসে এবং নতুন চারা জন্মায় ।
![]() |
| ফল ও বীজ বিস্তরন |
ফল ও বীজের বিস্তরনের গুরুত্ব
এ পৃথিবীতে বর্তমান বিভিন্ন প্রকার গাছপালার অস্তিত্ব ও বৈচিত্রের রক্ষা এবং বংশবৃদ্ধির ধারা অব্যহত রাখার জন্য ফল ও বীজের বিস্তরন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ন ।
- অনুকূল পরিবেশ না পেলে বীজের অঙ্কূরোদগম হয় না । আবার পরিবেশ না পেলে চারা গাছও বড় হতে পারে না । গাছের সবগুলো ফল বা বীজ যদি ঐ গাছের নিচেই পড়ে তাহলে প্রয়োজনীয় জায়গা পানি ও আলো বাতাসের অভাবে এদের অধিকাংশই অঙ্কূরিত হবে না । তাই বীজ বিস্তরন বিষেশ গুরুত্ব পূর্ন ।
- মার্তৃ উদ্ভিদের নিচে যে সকল বীজ অঙ্কূরিত হয়ে চারায় পরিনত হয় ছায়ার কারনে এদের অনেকগুলো মরে যায় । এক্ষেত্রে উদ্ভিদের অস্তিত্ব রক্ষার জন্য ফল ও বীজের বিস্তার খুবই জরুরি ।
- মারা যাওয়া থেকে যে কয়টি চারা টিকে থাকবে পরিমিত খাদ্য , পানি ও আলো বাতাসের অভাবে সেগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে ।
- পৃথিবীর নানা ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত হয়েছে উদ্ভিদ বৈচিত্র । আর এ উদ্ভিদ বৈচিত্রের বৈচিত্রতার মূলে রয়েছে ফল ও বীজের বিস্তরন ।
- ফল ও বীজের নানা উপায়ে বিস্তরনের ফলে এক এলাকার উদ্ভিদ অন্য এলাকায় জন্মাতে দেখা যায় । যার ফলে জীব জগতে আছে বৈচিত্রতা ।
- যে সকর উদ্ভিদ তুলনামূলক ভাবে কম অর্থনৈতিক গুরুত্বপূর্ন সেসব উদ্ভিদ ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যেত যদি ফল ও বীজের মাধ্যমে এদের বিস্তার না ঘটত।
.jpg)

0 মন্তব্যসমূহ