বিভিন্ন গল্প কাহিনীর ভিড়ে হারিয়ে গেছে ঢাকা শহরের ঢাকা নাম করনের রহস্য । কেউ কেউ মনে করেন ঢাকা শব্দ এসেছে ঢাকা গাছ থেকে ।ইসলাম খানের ঢাকের বাদ্য থেকে ঢাকার নামকরন এটাও অতটা শক্ত নয় । আবার কারো মতে , স্থানীয় ঢাকেশ্বরী বা ঢাকা ইশ্বরী মন্দিরের নামেই হয়েছে শহরের নাম কিন্তু এন কে ভট্টশালীর মতে এটা একেবারেই অনর্থক কথা । সেই সময় থেকে ঢাকার নাম ছিল জাহাঙ্গীর নগর ।
![]() |
ব্যস্ত নগরী ঢাকা |
১১৪৮-১১৪৯ খ্রিষ্টাব্দে রচিত ঐতিহাসিক গ্রন্থ কলহনের রাজতরঙ্গিনী তে ঢাক্কা শব্দের উল্লেখ আছে । ঢাক্কা শব্দের অর্থ নৌ আগ্রাসন প্রতিরোধের কেল্লা । অনেক পূর্ব থেকেই জাহাঙ্গীর নগরে নৌ কেল্লার অস্তিত্ব ছিল ।এখন পর্যন্ত ঢাকা নগরীর নামকরনের ব্যপারে সুনিশ্চিত কোন বিশ্লেষন ঐতিহাসিকদের সমর্থন পায়নি ।
কিন্তু ঢাকার প্রবীণতা নিয়ে কারো কোন সংশয় নেই । ঢাকায় পাওয়া গেলো গুপ্ত যুগের সাত শতকের মুদ্রা, বারো শতকের হরিশংকের মুর্তি । নাসওয়ালা গলিতে , নারিন্দায় ও মিরপুরে পাওয়া গেলো সুলতান শাসনকালের তিনটি মুসলিম লিপি । ঢাকার প্রবীনতার সঙ্গে মিশে আছে শাহ নিয়ামত উল্লাহ বুতশিকনের নাম । মুসেলিম শাসনামলের আগে তিনি বাংলায় ইসলাম প্রতিষ্টায় নিয়োযিত ছিলেন । আরো অনেকেই ইসলামের বানী প্রচারে ঢাকায় এসেছেন ইতিহাসে পাওয়া যায় ।
![]() |
ঢাকা শহর |
![]() |
বুড়িগঙ্গা নদী |



0 মন্তব্যসমূহ