![]() |
| ক্যান্সার |
প্যাপিলোমা ভাইরাস কর্তৃক ক্যানসার রোগ সৃষ্টির প্রক্রিয়া
গবেষনার মাধ্যমে দেখা যায় নানা ধরনের প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহয়তা করে । এ ভাইরাসের E 6 এবং E 7 নামের দুইটি জিন এমন কিছু রাসায়নিক পদার্থ সৃষ্টি করে যা কোষ বিভাজনের নিয়ন্ত্রন নষ্ট করে দেয় । অনেক সময় এ দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভুত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রনকারী প্রেটিন অনুসমূহের কাজ বন্ধ করে দেয় , সৃষ্টি হয় ক্যান্সার কোষ তথা ক্যান্সার ।
ক্যান্সার একটি মরনব্যাধি । এর কারন সুস্পষ্ট নয় । তবে এটি বংশানুক্রমিক এবং সংক্রামকও নয় । যেসব কারনে ক্যান্সার হয় বলে ধারনা করা হয় সেসব বিষয় সচেতনতাই পারে এ মরনব্যধির হাত থেকে বাঁচাতে ।
ক্যান্সারের কারনসমূহ
নিম্নলিখিত কারনে ক্যান্সার রোগ হতে পারে-
- সূর্য এর অতিবেগুনি রশ্নি, বার বার এক্স রে এর ব্যবহার ।
- যুদ্ধে ব্যবহৃত নিউক্লিয়ার পারমানবিক বোমা ।
- কৃত্রিম পারমানবিক বিস্ফোরন হতে প্রাপ্ত পারমানবিক বর্জ্য ।
- রেডিও একটিভ পদার্থ যেমন - স্টোনসিয়াম - ৯০ (sr 90) উদ্ভিদ কর্তৃক গৃহীত হয় । তা গৃহপালিত পশুর দেহে প্রবেশ করলে দুধ বা মাংসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার উৎপন্ন করতে পারে ।
- তামাক পাতায় নিকোটিন জমা হয় যা মারাত্নক বিষ , ধুমপানের সাথে ১০% নিকোটিন দেহে শোষিত হয় । ধুমপানে গৃহিত ধোঁয়াতে নিকোটিন ফুসফুসে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করতে পারে ।
ক্যান্সার প্রতিরোধের সম্ভাব্য করনীয়
- ধুমপান থেকে বিরত থাকা ।
- এক্স -রে করার সময় রে নিরোধক আবরনীর ব্যবহার করা ।
- বিশ্ববাসীকে কৃত্রিম পারমানবিক বিস্ফোরন ঘটান হতে বিরত রাখা ।
- প্রাথমিক অবস্থায় ক্যান্সার আক্রান্ত অঙ্গাদির অপসারন ।
- ফিজোওথেরাপি ও কিমোথেরাপির মাধ্যমে রোগী সাময়িক বা স্থায়ীভাবে সুস্থ হতে পারে ।

0 মন্তব্যসমূহ