বিশ্বের পুষ্টিগুন সমৃদ্ধ এবং সহজলভ্য খাবার গুলো কি ?

আদর্শ খাবার বলতে কি কিছু আছে বা এমন কোন খাবার আছে যা খেলে আমাদের সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়। এমন কোন খাবার আসলে নেই। তবে কিছু খাবার রয়েছে যা এত বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ যেগুলোকে ব্যালেন্স ফুড বলা হয়।অর্থাৎ এগুলো আমাদের দেহের বেশিরভাগ পুষ্টির যোগান দিতে সক্ষম।

বিশ্বের পুষ্টিগুন সমৃদ্ধ এবং সহজলভ্য খাবার গুলো কি
পুষ্টিগুন সমৃদ্ধ খাবার 

বিশ্বের ১০০০ টি খাবারের মধ্য থেকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ রয়েছে এমন ১০০ টি খাবারের তালিকা করেছেন যুক্তরাজ্যের গবেষকরা। আজকে আপনাদের সাথে শেয়ার  করা হয়েছে এমনি কিছু খাবার ।

পুষ্টিগুন সমৃদ্ধ এবং সহজলভ্য খাবার

১, অ্যামন্ড বা আখরোট

এই দুই ধরনের বাদাম স্থান পেয়েছে সবচেয়ে পুষ্টি সম্পন্ন খাবারের তালিকায় ১০০টি খাবারের এই তালিকায় শীর্ষে রয়েছে অ্যামন্ড। ফ্যাটি এসিডের  সবচেয়ে ভালো উৎস এটি।হার্ড ভালো রাখতে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এর ঝুরি নেই।

২, আতাফল

এতে রয়েছে সে প্রাকৃতিক চিনি ভিটামিন এ,সি ,বি১,বি২ এবং পটাশিয়াম।

৩, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ।

সামুদ্রিক কই বা পোয়া মাছ সবচেয়ে উচ্চ মাত্রার পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গুলোর মধ্যে একটি। এছাড়া কর্ড মাছ নীল পাখনা টুনা, বিভিন্ন ধরনের স্যামন ইল ,সামুদ্রিক চিতল বা ফ্লাক্সফিস পুষ্টিগুণের জন্য এই তালিকায় স্থান করে নিয়েছে।

৪,  তিসি বীজ।

বিভিন্ন ধরনের ফাইবার প্রোটিন ভিটামিন লিনোলেনিক ক্যাসিড এবং ফেনোলিক এসিড রয়েছে এতে। 

৫, মিষ্টি কুমড়ার বীজ

আয়রন এবং ম্যাঙ্গানিজের ভালো উৎসব। কাঁচা কিংবা পাকা যেটাই হোক আর যে জাতেরই হোক না কেন মিষ্টি কুমড়ার পুষ্টিগুণের কোন কমতি নেই।
শুকনো ধনিয়া পাতার গুরু অথবা তাজা ধনিয়া পাতা কিংবা এর ডাটা পুরো গুল্মটি  আসলে পুষ্টিগুণে ভরপুর। এতে থাকা ঔষধিগুণ হজমে সমস্যা কাশি বুকের ব্যথা এবং জ্বর উপসম এর সাহায্য করে।

৬, মটরশুটি বা বরবটি

প্রটিন কার্বোহাইড্রেট ফাইবার মিনারেল এবং দ্রবণীয় ভিটামিন রয়েছে মটরশুঁটিতে। বরবটি সবজি এবং এর বীজ সবকিছুতে রয়েছে পুষ্টি উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট এবং প্রোটিন রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের সিমের বিচির কথা উঠে এসেছে এই তালিকায়।

৭, পাতা সহ পেঁয়াজ

পাতা সহ বিভিন্ন ধরনের পেঁয়াজ ডগাসহ ফুলে প্রচুর ভিটামিন রয়েছে। বিশেষ করে ভিটামিন এ এবং কে এর ভালো উৎস এটি। এছাড়া পিয়াজ পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

৮, লাল ও সবুজ বাঁধাকপি

সব ধরনের বাঁধাকপি পুষ্টিগুণে ভরপুর তবে লাল বাধাকপিতে পুষ্টিগুণ একটু বেশি। এছাড়া রয়েছে চাইনিজ বাঁধাকপি যা একটু লম্বা  ধরনের হয়। এতে ক্যালরির পরিমাণ অনেক কম থাকে।

৯, পালংশাক

হিমায়িত পালং শাক মূলত সালাত তৈরিতে ব্যবহৃত হয়। এটি ম্যাগনেসিয়াম ফলেট ভিটামিন এ ,বেটা ক্যারোটিন,জিজ্যানথিন এর ভালো উৎস। হিমায়িত পালং শাক পুষ্টি নষ্ট হওয়ার রোধ করে এবং ধরে রাখে। আর এজন্যই তাজা পালং শাকের তুলনায় এতে বেশি পুষ্টিগুণ থাকে বলে ধরা হয়। তবে তাজা পালং শাক ও কম যায় না ভিটামিন নিয়ে ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন থাকে প্রচুর পরিমাণে। এটিতে এতই ভালো পুষ্টিগুণ রয়েছে যে সেরা খাবারের তালিকায় দুইবার করে উঠে এসেছে পালং শাক।

১০, মরিচ

মরিচের গুড়ায় বিভিন্ন ধরনের ফাইটো কেমিক্যাল যেমন ভিটামিন সি ই এবং এ থাকে। সেই সাথে থাকে বিভিন্ন ধরনের ফ্যানোলিক উপাদান। এবং ক্যারোটিনয়েডস। এছাড়া বিভিন্ন ধরনের কাঁচামরিচ সবকিছুতেই রয়েছে এন্টিঅক্সিডেন্ট।

১১, পুদিনা

পুদিনার গুল্ম জাতীয় ভেজা মূলত হৃদপিণ্ড ভালো রাখে এতে রয়েছে এন্টিফাংগাল এবং আন্টি-ব্যাকটেরিয়াল উপাদান।

১২, সরিষা শাকের সিনিগ্রিন নামে এক ধরনের উপাদান থাকে যা যেকোনো ধরনের প্রদাহ দুর করে।

১৩, লেটুস পুষ্টিগুণে ভরপুর লেটুস যত তাজা তত পুষ্টি।
 
১৪, বিভিন্ন জাতের কলায় রয়েছে এন্টিঅক্সিডেন্ট অ্যান্টি মাইক্রোবায়াল এবং ডায়াবেটিক প্রতিরোধে উপাদান। যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। 

১৫, কাচা এবং পাখা দু ধরনের টমেটো পুষ্টিগুণ সম্পন্ন পাকা টমেটোতে রয়েছে কলেজ পটাশিয়াম ভিটামিন এ সি এবং ই। তবে পাকা টমেটোর তুলনায় কাঁচা টমেটো বেশি পুষ্টিগুণ সম্পন্ন বলে মনে করেন বিজ্ঞানীরা। 

১৬, ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়নিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া প্রদাহরোধী উপাদান রয়েছে এই ফলটিতে।

বিশ্বের শীর্ষ পুষ্টিগুণ সম্পন্ন খাবারের এই তালিকার আরো রয়েছে আদা ডুমুর মিষ্টি আলু শুকনো খেজুর গাজর কচু শাক ব্রকলি ফুলকপি কমলা এবং কমলা জাতীয় ফল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ